ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

শেরপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মাটি পুড়িয়ে তৈরী ইটের পরিবর্তে সিমেন্ট, বালি ও পাথর দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ব্লক ইট নির্মাণের জন্য ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবু রায়হান রুপন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকরামুজ্জামান রাহাত, শেরপুর এর বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিত্ব মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াতে ইসলামীর নেতা মো: আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, ইটভাটা মালিক সমিতিরসভাপতি, সাধারণ সম্পাদকসহ ইটভাটার মালিকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বায়ু দূষণ রোধকল্পে অবৈধ ইটভাটা বন্ধের উপর গুরুত্বারোপ করেন এবং কৃষি জমি রক্ষায় টপ সয়েল না কেটে বিকল্প উপায়ে ইটভাটার মাটি সংগ্রহের আহ্বান জানান।

Need Ads