ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন জয়ের পর হার দেখেছিল বাংলাদেশ। আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে টাইগার যুবারা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথেম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ এইচপি।

Shamol Bangla Ads

টার্গেট তাড়া করতে নমে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ২৩ রানে জয় পেয়েছে। এই জয়ের ফলে ৯ দলের এই টুর্নামেন্টে আবারও শীর্ষস্থানে ফিরল বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট পেল বাংলাদেশ এইচি দল। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি একাদশ।

আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এইচপি দল। দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। সেখান থেকে দায়িত্ব নেন তিনে নামা আরিফুল ইসলাম আর অভিজ্ঞ সাব্বির রহমান। এই দুই জন মিলে গড়েন ৯০ রানের জুটি। ৪৮ বলে ৭১ রান করে ফেরেন আরিফুল।

Shamol Bangla Ads

আরিফুল ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সাব্বির রহমান। ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন তিনি। নিজেও তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত সাব্বির অপরাজিত থাকেন ৩৬ বরে ৬২ রানে।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালানো নিউজিল্যান্ড; শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ ২৩ রানে জয় পায়। বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল আর রিপন মণ্ডল। একটি করে উইকেট গেছে মোহাম্মদ রুবেল আর আব্দুল গাফ্ফার সাকলাইনের ঝুলিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যাকাই টেস্টে রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন শরিফুল-স্টার্ক পরবর্তী সংবাদ শেরপুরে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads