শেরপুরে ফুটবলে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলোয়াড় বাছাইয়ের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সাধন বসাক, ভিপি আনোয়ার হোসেন, ফজলুল হক চৌধুরী ওকুল, রবিউল ইসলাম রাসেল, ক্রীড়া সংস্থার জিন্নাত আলী, মইনুল হক বাপ্পি, রেফারি রেজভি আহমেদ, কোচসহ ক্রীড়া সংস্থা এবং বাফুফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাফুফের সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৫ উপজেলার প্রায় ১ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০০ জন বাছাই করা হয়। ওই ২০০ জনের মধ্যে থেকে শুক্রবার ৫০ জন বাছাই করা হয়। এই ৫০ জনের নামের তালিকা বাফুফেতে পাঠানো হবে। পরবর্তীতে বাফুফের কর্মকর্তারা ফিটনেস ও মেডিকেল পরীক্ষা শেষে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ দল গঠনের জন্য চূড়ান্ত ২৫ জন খেলোয়াড় বাছাই করবেন।




