ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

শেরপুরে জাপানে উচ্চ শিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে ঢাকাস্থ ‘ইট্টু এডুকেশন’ এর আয়োজনে ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাপানের টোকিওস্থ ‘টোকিও ফরেন ল্যাংগুয়েজ কলেজ’ এর ব্যবস্থাপক শুচিরু মিমুরা।

Shamol Bangla Ads

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ইট্টু এডুকেশনের ম্যানেজার মো. সানির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইট্টু এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

সেমিনারে জাপানের উচ্চশিক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা এবং জাপানি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। ওইসময় পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা প্রধান অতিথির কাছে উচ্চ শিক্ষা বিষয়ে নানান প্রশ্ন উত্থাপন করলে তিনি তার উত্তর ও পরামর্শ দেন।

Shamol Bangla Ads

শেরপুরে জাপানি ভাষা শিক্ষার জন্য আগামী আগস্ট মাস থেকে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে ঘোষণা দেন ইট্টু এডুকেশনের নির্বাহী ব্যবস্থাপক। এতে পলিটেকনিক্যালের শিক্ষার্থী ছাড়াও এইচএসসি পাস যে কোন তরুণ-তরুণী এই প্রশিক্ষণ এ অংশ নিতে পারবে বলে জানান তারা। তিনি বলেন, ২০১৭ সাল থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষায় ভাষা শিক্ষা ছাড়াও নানা প্রশিক্ষণ দিয়ে আসছি। ইতোমধ্যে আমাদের এ প্রতিষ্ঠান থেকে ৩৫০ জন বাংলাদেশী তরুন-তরুণীকে জাপানি ভাষা শেখার পাশাপাশি নানা প্রশিক্ষণের মাধ্যমে জাপানে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছি। একই সাথে সেখানে পার্টটাইম জব এরও ব্যবস্থা করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!