ads

রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ

ফিলাডেলফিয়ার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লড়েছে প্যারাগুয়ের রক্ষণ বনাম ফ্রান্সের আক্রমণভাগ। রক্ষণাত্মক খেলায় লাতিন দেশটি ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নদের প্রায় আটকে দিয়েছিল। তবে কিলিয়ান এমবাপের পেনাল্টিতে দেওয়া একমাত্র গোলই পার্থক্য গড়ে দিয়েছে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

Shamol Bangla Ads

বজ্রঝড়ের কবলে ম্যাচে বিঘ্ন ঘটার শঙ্কা ছিল। তেমন কিছু না হলেও ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে গরমের দাপট সইতে হয়েছে ফ্রান্স-প্যারাগুয়েকে। এরই মাঝে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেদ করার প্রাণান্ত চেষ্টা চালায় দিদিয়ের দেশমের ফ্রান্স। প্যারাগুয়ে গোল দেওয়ার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট ও ছন্দে ব্যাঘাত ঘটাতে মরিয়া ছিল। দৃষ্টিকটু কিছু ফাউলও করেছে তারা। যে কারণে খেলা শেষেও উভয়পক্ষের হাতাহাতি ছাড়াতে এগিয়ে যান দেশম।

চলতি আসরে লিওনেল মেসির সমান সপ্তম এবং বিশ্বকাপে নিজের ১৯তম গোল পেয়ে গেলেন এমবাপে। একইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও তিনি আর্জেন্টাইন অধিনায়কের (২০) চেয়ে কেবল এক গোল পিছিয়ে আছেন। ফরাসি অধিনায়ক ম্যাচের একমাত্র গোলটি করেন ৭০ মিনিটে, এর আগপর্যন্ত স্কোরলাইন গোলশূন্য সমতায় ছিল।

Shamol Bangla Ads

খেলার ৬১ মিনিটে ব্র্যাডলি বারকোলার জায়গায় দেজিরে দুয়েকে বদলি নামান ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এই পিএসজি ফরোয়ার্ডই এনে দেন গোলের উপলক্ষ্য। ‍দুয়ে ড্রিবলিং করে বক্সে ঢুকে পড়লে প্যারাগুয়ের কয়েকজন ডিফেন্ডার ঘিরে ধরে তাকে ট্যাকল করেন। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও, আবেদনে সাড়া দিয়ে পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান। ধীরগতির রান-আপ নিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়েছেন এমবাপে।

২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। তবে সেই আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে একবার একক প্রচেষ্টায় গোল করার সুযোগ নষ্ট করেন এমবাপে। আর উসমান দেম্বেলের সঙ্গে সংঘর্ষে জালে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মানু কোনের কর্নার লক্ষ্য করে নেওয়া দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।

যোগ করা সময়েও এমবাপের নেওয়া আরও দুটি শক্তিশালী শট রুখে দেন গিল। তবে তার অসাধারণ নৈপুণ্যও শেষ পর্যন্ত প্যারাগুয়ে পরাজয় এড়াতে পারেনি। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামী ১০ জুলাই মরক্কোর সঙ্গে লড়বে ফ্রান্স।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!