ads

বুধবার , ২৪ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

‘সেবার ব্রতে চাকরি’ এ স্লোগানে শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম ‌‌‘শারীরিক মাপ ও কাগজপত্র’ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৪ জুন বুধবার সকাল ৮ ঘটিকা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে ওই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরীক্ষা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মো. আসলাম শাহজাদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মো। আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।

নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

Shamol Bangla Ads

আগামীকাল ২৫ জুন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, শেরপুরে Physical Endurance Test (PET)- এর দৌড় পুরুষ প্রার্থীর ১৬০০ মিটার ও নারী প্রার্থীর ১০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!