ads

বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ | ২২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২২, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। ‘নির্ঘুম রাত জানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতের জনপ্রিয় এই জুটি। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

গানটির কথা প্রসঙ্গে গীতিকার আসিফ ইকবাল জানিয়েছেন, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সব সময় মুখে বলা কথায় থাকে না; বরং নির্ঘুম রাত কিংবা কাজে মনোযোগ দিতে না পারার মতো অভিজ্ঞতার মধ্য দিয়েও সেই অনুভূতি প্রকাশ পায়। অন্যের কাছ থেকে আবেগ লুকানো গেলেও নিজের কাছ থেকে তা আড়াল করা যায় না। এই উপলব্ধিই উঠে এসেছে ‘নির্ঘুম রাত জানে’ গানে।
সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘চলচ্চিত্রে বালাম ও কোনাল একসঙ্গে বেশ কয়েকটি দারুণ গান উপহার দিয়েছেন। নতুন গানটিতেও দুজন অসাধারণ গেয়েছেন। আশা করছি শ্রোতারা গানটি বেশ উপভোগ করবেন।’

এর আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে আলোচনায় আসে বালাম-কোনাল জুটি। পরে ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তারা। ‘হান্নান’ সিনেমাতেও এই জুটির গান রয়েছে। চলচ্চিত্রের গানের পাশাপাশি বেশ আগে টেলিভিশন অনুষ্ঠানেও একসঙ্গে কাজ করেছেন বালাম ও কোনাল। ‘এইদিন সেই দিন ঈদ আনন্দ’ শিরোনামে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের সূচনা সংগীতেও কণ্ঠ দিয়েছিলেন এই জুটি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম।

Shamol Bangla Ads

নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে কোনাল বলেন, ‘দর্শক এই সময়ে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই। ভালোবাসার এমন এক অনুভূতি গানটিতে তুলে ধরা হয়েছে, যা মুখে প্রকাশ না করলেও মানুষের আচরণে ধরা পড়ে। পুরোনো গানের মতো বালাম ভাইয়ের সঙ্গে আমার গাওয়া নতুন গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’
নতুন গানের পাশাপাশি কোনাল নাটকের গানেও কোনাল বেশ সরব। অন্যদিকে বালাম ব্যস্ত একাধিক গানের কাজ নিয়ে।

Need Ads