কারাগারে রুবেল

খবর টি পড়েছেন : ১৮৬
কারাগারে রুবেল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rubel Karagareশ্যামলবাংলা ডেস্ক : চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপির নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ৮ জানুয়ারী বৃহস্পতিবার রুবেলের আত্মসমর্পণের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে তার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হ্যাপির প আইনজীবী ছিলেন অ্যাভোকেট তুহিন হাওলাদার ও রুবেলের পে শুনানী করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। এর আগে গত মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে জামিননামা দাখিলের অনুমতি চেয়ে একটি আবেদন করেন রুবেল।
নারী নির্যাতন আইনে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। ওই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের আগাম জামিন নেন রুবেল। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
মামলার এজাহারে বলা হয়, ১০ মাস আগে রুবেল হোসেনের সঙ্গে হ্যাপীর পরিচয় হয়। এরপর তাকে বিয়ের কথা বলে নানা প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ৮ মাস আগ থেকে সম্পর্ক আরও গভীর করেন রুবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেন। কিন্তু পরে বিয়ে করার ব্যাপারে টালবাহানা করতে থাকেন রুবেল। সর্বশেষ গত ১ ডিসেম্বর বিয়ের কথা জানিয়ে হ্যাপিকে রুবেল তার মিরপুরের বাসায় ডেকে নেন। এক সপ্তাহ তাকে বাসায় রাখার পর রুবেল বিয়ে করতে ফের অসম্মতি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিজনিজ এলাকায় জনগণের আস্থার পাত্র হয়ে রাজনীতি করুন… পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপি’র ৬ নেতা-কর্মী গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads