ads

শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ইধিকার সাথে শরিফুল রাজ

খবর টি পড়েছেন : ৫৮৭
এবার ইধিকার সাথে শরিফুল রাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

এরই মধ্যে শোনা যাচ্ছে, ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে নতুন এক চলচ্চিত্রে কাজ করবেন ইধিকা। যদিও পরিচালক-প্রযোজক পুরো বিষয়টি এখন পর্যন্ত গোপনই রাখতে চেয়েছেন। সিনেমার নাম কিংবা বিস্তারিত বলতেও রাজি হননি।

তবে এ বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়। কাজ শুরু আর হয় কয়টির? তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

Shamol Bangla Ads

এদিকে কিছু ব্যক্তিগত কাজে শীঘ্রই কলকাতা যাচ্ছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে, সিনেমায় চুক্তি চূড়ান্ত করতেই রাজের ওপার বাংলায় যাওয়া। যদিও অভিনেতার দাবি, একান্তই ব্যক্তিগত ভ্রমণ এটি।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজের নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আসবে চলতি মাসের শেষের দিকেই। শরিফুল রাজ সবশেষ কাজ করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ প্রতি সিনেমায় ৮৫ কোটি টাকা পারিশ্রমিক নেন আল্লু…