শ্যামলবাংলা বিনোদন : অবশেষে চিরকুমারের তকমা ঘুচিয়ে বিয়ে করছেন সালমান খান! ৪৮ বছর বয়সী ‘জয় হো’ স্টার নিজেই ওই ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এবিপি আনন্দ।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, ইন্ডিয়া টুডে মিডিয়া গোষ্ঠীর কনক্লেভে এ বছরের শেষের দিকে বিয়ে করার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, একলা থাকার যন্ত্রণা, ক্লান্তি নাকি বেশ কিছুদিন ধরেই অনুভব করছেন সালমান। তাই কি এহেন সিদ্ধান্ত? কে-ই বা বরমাল্য তুলে দিচ্ছেন সলমনের গলায়? তিনি কি সেই রোমানিয়ার সুন্দরী লুলিয়া ভান্তুর, ইদানীং যার সঙ্গে সলু মিয়া ডেটিং করছেন বলে বলিউডের খবর? সালমান অবশ্য সেই রহস্য ভাঙেননি, তবে সম্ভাবনা উড়িয়েও দেননি একেবারে। এতে বলা হয়েছে, শনিবারের সান্ধ্য আসরে তখন সালমানের মজার মজার কথায় হাসির ফোয়ারা ছুটছে। আর তার মধ্যেই খানিকটা বেরিয়ে এল বুকের ভিতর জমে থাকা কথাগুলি।
সালমানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আমি মানবতা মেনে চলি। ইসলাম, খ্রিস্টধর্ম অনুসরণ করি। যতটা সম্ভব সঠিক কাজ করার চেষ্টাই করি। আমি সবার আশীর্বাদ পেয়েছি। বাবা পাঠান, মা হিন্দু, দ্বিতীয় মা ক্যাথলিক, ভগ্নীপতি পাঞ্জাবি। স্ত্রী?। ভাবছি বাইরে থেকে কাউকে…….’ জল্পনার সূত্রপাত এখান থেকেই।




