ads

সোমবার , ২৪ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে শেরপুরের গারো পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

খবর টি পড়েছেন : ৩৬১
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

রোজার কারণে একমাস ফাঁকা ছিলো পর্যটন কেন্দ্রগুলো। দর্শনার্থীর অভাবে বেচা-বিক্রিও করতে পারেনি ব্যবসায়ীরা। তবে ঈদের ছুটিতে সারাদেশ থেকে শেরপুরের উত্তরে বিস্তৃত গারো পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য দেখতে গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্কে দলে দলে ছুটে আসছেন দর্শনার্থীরা।

Shamol Bangla Ads

গজনী অবকাশ কেন্দ্রে নতুন করে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার পার্ক, ওয়াটার কিংডম ও প্যারাট্রবা, ঝুলন্ত ব্রিজ, রুফওয়ে, জিপলাইনার, ক্যাবলকার, প্যাডেল বোর্ড, সাম্পান নৌকা, ঝর্ণাধারাসহ আকর্ষনীয় রাইডস মন কাড়ছে ভ্রমণ পিপাসুদের। এছাড়া সীমান্তের এপার ও ওপারের পাহাড়গুলোর লুকোচুরি খেলা তো আছেই। পাশাপাশি বন বিভাগ গড়ে তুলেছে মধুটিলা ইকোপার্ক নামে পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে ওয়াচ টাউয়ার, পেডেল বোর্ড, মিনি চিড়িয়াখানাসহ বিভিন্ন রাইডস। এছাড়া শেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৈরি করা হয়েছে বিভিন্ন রিসোর্ট ও ক্যাফে। এসকল জায়গায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। দর্শনার্থী বেশি হওয়ায় এসব স্পট একমাস বন্ধ থাকার বেচা- বিক্রিও বেশ ভালো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা বিভিন্ন ধরনের যানবাহনে ভিড় করছেন পর্যটন কেন্দ্রে। বাস, লেগুনা, অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে আসতে দেখা যায় দর্শনার্থীদের। যানবাহনগুলোর মধ্যে অটোরিকশা, মোটরসাইকেল ও লেগুনার সংখ্যা বেশি ছিলো। আর এ যানবাহনের জ্যাম লেগে আছে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের বাইরের দুই কিলোমিটার রাস্তায়। নতুন নতুন রাইডস হওয়ায় দর্শনার্থীতে মুখরিত পর্যটন কেন্দ্র গুলি। আর পাহাড়ে সবজের হাতছানি পেতে ছুটে আসছে তারা।
শ্র‍ীবরদী থেকে আসা আফরা নাওয়ার হিলালী বলেন, ঈদে বাবা- মার সাথে ঘুরতে এসেছি। অনেক লোকজন হয়েছে। পেডেল বোর্ডে ওঠলাম অনেক মজা করলাম। ঈশ্বরগঞ্জ থেকে আসা ইকবাল আহমেদ বলেন, সবুজে সবুজে ছেয়ে গেছে গোটা গারো পাহাড়। নানা গাছে ফুটেছে বিভিন্ন ধরনের ফুল। আগেরবারের চেয়ে নতুন অনেক রাইডস হয়েছে। খুব ভালো লাগছে এসে।’

Shamol Bangla Ads

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গীতা বলেন, ঈদের পরেরদিন বন্ধুদের সাথে কলেজ থেকে একসাথে ঘুরতে এসেছি। নতুন নতুন অনেক রাইডসে উঠলাম। অনেক কিছু কেনা-কাটাও করলাম। দারুণ লেগেছে শেরপুরের গারো পাহাড়। ঢাকা থেকে আসা আহসান রুবেল বলেন, প্রতি বছরই ঈদে বন্ধু-বান্ধব মিলে আসি। কারণ ঈদেই আমরা একটু ফ্রী থাকি। অনেক ভালো লাগে গারো পাহাড়। ঢাকা থেকে আসা মমিন বলেন, গজনীর কথা শুনে আসার ইচ্ছে ছিল। কিন্তু কোনো সময় আসা হয়নি। এবার আসলাম, ঘুরে দেখলাম। খুব ভালো লাগল। এবারের ঈদটাকে এখানে এসে কাটাতে পেরে আরও প্রাণবন্ত লাগল।’

পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা বলছেন, যেভাবে দর্শনার্থী আসছেন এটা অব্যাহত থাকলে লাভবান হবেন তারা। কাপড় ব্যবসায়ী রাহিম বলেন, এখন গরম তাই নতুন করে গরমের কাপড় তুলেছি। বেচা- কেনা হচ্ছে। এমন করে কয়েকদিন লোকজন আসলে ভালো বেচতে পারবো।
পর্যটন কেন্দ্রের ইজারাদার ফরিদ আহম্মেদ বলেন, শীতে মুটামুটি ব্যবসা হয়েছে। কিন্তু রোজা এসে পড়ায় আবার একমাস বন্ধ ছিলো। এখন ঈদে লোকজন আসা শুরু করেছে। যদি সাতদিন এমন পরিমাণ লোক আসতে ক্ষতি পুষিয়ে নিতে পারব এবং ভালো লাভবান হতে পারবো
পর্যটন কেন্দ্রের গারো মা ভিলেজের নামের রাইডস ব্যবসায়ী আতিকুর রহমান আতিক বলেন, এবারের ঈদে অনেক পর্যটক আসা শুরু করেছে। আজ সকাল থেকেই অনেক পর্যটক আসছে। এভাবে পর্যটকরা আসলে আমাদের জন্য ভালো। আমরা কিছুটা লাভের মুখ দেখতে পারব।’
রাইডস ইজারাদার ছানোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে আমরা রাইডস গুলোকে নতুন রুপে সাজিয়েছি। এতে দর্শনার্থীরা আকৃষ্ট হচ্ছে। এক মাস বন্ধ থাকায় পাহাড়ের প্রকৃতিও সুন্দরভাবে সেজেছে। এবার ঈদে দর্শনার্থীর সমাগম বেড়েছে। আমরা রোজায় বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।

শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, গজনীতে নতুন নতুন অনেক রাইডস সংযোজন হওয়ায় এবারের ঈদে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে। আরও অনেক কাজ চলমান আছে। জেলা ব্যান্ডিং কর্ণার তৈরি হচ্ছে। সেখান থেকে শেরপুর জেলার ব্যান্ডিং করা জিনিসগুলা বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা সংগ্রহ করতে পারবে এবং পরিচিত হবে। আমরা গজনী অবকাশ কেন্দ্রের অনেকটাই উন্নয়ন করেছি। এখানে সারা বছর যেন দর্শনার্থীর সমাগম থাকে এজন্য আলাদা কিছু রাইডস করা হয়েছে। ঈদকে সামনে রেখে শেরপুরের পর্যটনকেন্দ্র গুলো নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে। গারো পাহাড়ের সকল পর্যটনকেন্দ্র‍গুলোতে নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ পর্যটন কেন্দ্র গুলোতে নিরাপদেই আনন্দ উপভোগ করছে দর্শনার্থীরা। সাথে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সীমান্তের ৭ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads