ads

মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৫২২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পঞ্চম দিন সকালে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে রাখছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হলেন। বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আরেকটা সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ১৫০ বলে ৮৭ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

Shamol Bangla Ads

শান্তর বিদায়ের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। যদিও মিরপুর টেস্ট বাঁচাতে বড় লিডের বিকল্প নেই। নবম ব্যাটার তাসকিন আহমেদের বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ জয়ের জন্য এখনো গোটা দুই সেশন ব্যাটিংয়ের সুযোগ পাবে পাকিস্তান। অবশ্য যদি আবহাওয়া অনুকূলে থাকে!

চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল কি না।

Shamol Bangla Ads

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রানের। শান্ত ও মুশফিক জুটি আজ দিনের খেলা শুরু করেন। দিনের তৃতীয় ওভারেই তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন মুশফিক। মাত্র ২২ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ রান। শেষ ভরসা শান্তও বিদায় নেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে। চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও তিনি ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছাকাছি ছিলেন। কিন্তু ১৩ রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁ-হাতি এই ব্যাটারকে। একইসঙ্গে একটি বিশ্বরেকর্ড গড়ার কাছাকাছি থাকলেও শান্ত’র সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হলো।

এর আগে টেস্ট ক্যারিয়ারে দু’বার পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে শান্ত’র। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এই মিরপুরেই তিনি যথাক্রমে ১৪৬ এবং ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটিতে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল। এরপর ২০২৫ সালের জুনেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। খেলেছেন ১৪৮ এবং ১২৫ রানের ইনিংস। যদিও ম্যাচটি ড্রতে নিষ্পত্তি হয়।

মিরপুরে দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন শান্ত। তেমন কিছু হলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নাম লেখাতেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে কেবল তিন ক্রিকেটার তিনবার করে এই কীর্তি গড়েছেন– সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ১৩ রানের জন্য সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছাড়া হলো শান্ত’র।

শান্তর বিদায়ের পর একে একে ফিরে গেছেন মিরাজ, তাইজুল ও তাসকিন। এরপর আর অপেক্ষা করেনি বাংলাদেশ। ৯ উইকেটে ২৪০ রানেই ইনিংস ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে তদন্তে সরকার পরবর্তী সংবাদ অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads