ads

সোমবার , ১১ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে তদন্তে সরকার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমার সই করা এক অফিস আদেশে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্ল্যাকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কেন বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিল না, বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করবে তারা।

Shamol Bangla Ads

গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠায়নি বিসিবি। তৎকালীন অন্তবর্তী সরকার কড়া নির্দেশ দেয় ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে। এর আগে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। তাই নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ আইসিসির কাছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার দাবি জানায়। কিন্তু আইসিসি রাজি হয়নি।

Need Ads