ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নারী পুলিশ সদস্যের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ রবিবার সকালে শহরের ‘ডায়নামিক আইটি ইনস্টিটিউট ক্যাম্পাসে’ আয়োজিত ওই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে তথ্যপ্রযুক্তির জ্ঞান অপরিহার্য। নারী পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ তাদের পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি করণে এবং দাপ্তরিক কাজে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান।

সনদ বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, আরওআই (রিজার্ভ অফিস) মোহাম্মদ দুলাল আকন্দ, ডায়নামিক আইটি ইনস্টিটিউটের পরিচালক আব্দুস সাত্তার রনিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

দেড় মাসব্যাপী এ প্রশিক্ষণে ২৪ জন নারী পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!