ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের র‌্যালি প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে অসাধু ববসায়ীদের কারসাজি ও দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তা আস্থা গড়ে তুলি’ এমন প্রতিপাদ্যে ক্যাব, শেরপুর জেলা কমিটির আয়োজনে ১৫ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ক্যাব, শেরপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, জেলা উদীচির সাবেক সভাপতি সংস্কৃতিকর্মী তপন সারোয়ার, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ। এছাড়াও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, শিক্ষক আবু তারেক, এস এম আবু হান্নান, আসাদুজ্জামান রূপম প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, মানহীন, ভেজাল বা নিম্নমানের পণ্য বাজাওে ছড়িয়ে পড়ছে। যা ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরী করছে। একইসাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। অনেকক্ষেত্রে দেখা যায়, পণ্যেও প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি, কারসাজি ও অযৌক্তিক মুল্যবৃদ্ধিও মাধ্যমে ভোক্তাদের জিম্মী করে ফেলছে। এমন অবস্থার বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরী হয়েছে। সেজন্য মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসাতি কতে হবে। পণ্যের লেবেলিং ও প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া বিজ্ঞাপণ ও প্রতারণামুলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি করতে হবে। এমনকি ভোক্তা অধিকার আইন-২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করতে দ্রুত সংশোধন করতে হবে। অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রীত পণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন করতে হবে।

Shamol Bangla Ads

র‌্যালি ও প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী সহ ক্যাব জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!