‘ইত্যাদি’-তে একসঙ্গে তমা মির্জা ও হিমি

খবর টি পড়েছেন : ৪৯৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদের আনন্দ বাড়াতে এবারও হাজির ‘ইত্যাদি। আর এবারের ঈদ পর্বে মনোহর নৃত্য পরিবেশনা দেখবে দর্শক। এতে একসঙ্গে পারফর্ম করবেন চলচ্চিত্র তারকা তমা মির্জা এবং টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি, সঙ্গে থাকছে একদল নৃত্যশিল্পী।

Shamol Bangla Ads

জানা যায়, নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ, সংগীত করেছেন তরুণ পরিচালক আকাশ মাহমুদ। এবারের মিউজিকে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ রয়েছে, আর নৃত্য বিন্যাসেও আনা হয়েছে নতুনত্ব।

‘ইত্যাদি’র প্রযোজক ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘প্রতিবার আমরা দর্শকদের পরিচিত ধাঁচের বাইরে নিয়ে আসার চেষ্টা করি। এবারের নৃত্যও সেই প্রচেষ্টার অংশ। শিল্পীরা কঠোর পরিশ্রম করেছেন, মহড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে অংশ নিয়েছেন।’

Shamol Bangla Ads

এই ঈদের বিশেষ পর্ব প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রকাশ পেল ‘একসাথে আলাদা’র ট্রেলার, মুক্তি ১৯ মার্চ পরবর্তী সংবাদ ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads