ads

মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ পেল ‘একসাথে আলাদা’র ট্রেলার, মুক্তি ১৯ মার্চ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ১:১০ অপরাহ্ণ

বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর—তবু বিয়ে সবার জন্য নয়। এমনই এক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। গল্পের নায়ক–নায়িকা ফারহান–আমিরার মানসিক দ্বন্দ্বের পাশাপাশি পরিবার ও সমাজের চাপ মিলিয়ে এগিয়ে চলে গল্প। আর সেই গল্পের নামই ‘একসাথে আলাদা’। ভালোবাসা, বিশৃঙ্খলা এবং নানা আবেগে ভরপুর এই কমেডি–ড্রামায় দেখা যাবে—কীভাবে ২ মানুষ সমাজের প্রত্যাশার ভার সামলে নিজেদের মানসিক শান্তি ও সত্যিকারের সুখের খোঁজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

Shamol Bangla Ads

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রেজাউর রহমান নির্মিত এই ওয়েবফিল্ম। রবিবার হইচইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার।

পরিচালক রেজাউর রহমান বলেন, এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াশ আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি পুরো ফিল্মটি দেখে দর্শক আনন্দ পাবে।

Shamol Bangla Ads

অভিনেতা ইয়াশ রোহান বলেন, স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছিল এটি খুব পরিচিত এক গল্প—যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হই। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। ট্রেলার প্রকাশ হয়েছে, আশা করছি মুক্তির পর দর্শকরা আরও ভালো কিছু পাবেন।

অভিনেত্রী পারসা ইভানা বলেন, এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াশের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে। আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।

উল্লেখ্য, আগামী ১৯ মার্চ হইচইয়ে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’। রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মে প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজি সিদ্দিকী ও দীপা খন্দকারসহ আরও অনেকে।

Need Ads
error: কপি হবে না!