ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। জীবনের ৭৫-এ এসেও এখনো নিয়মিত সিনেমা করছেন, মাতাচ্ছেন বক্স অফিসও। ২০২৩ সালে উপহার দিয়েছিলেন ব্লকবাস্টার ‘জেলার’। এবার আসছে সেটার সিক্যুয়েল। যেখানে অনেক তারকার সম্মিলন ঘটছে। ‘জেলার ২’-তে নতুন চমক বিদ্যা বালান। গতকাল আনুষ্ঠানিকভাবে বিদ্যার চরিত্রটি সামনে আনা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবার এক সিনেমায় অভিনয় করলেন রজনীকান্ত ও বিদ্যা বালান। দর্শকের মনে তাই দুই ইন্ডাস্ট্রির দুই তারকাকে দেখার আগ্রহ চরমে।

Shamol Bangla Ads

গতকাল প্রকাশিত টিজারে দেখা গেল, ‘জেলার ২’-তে কান্তা চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। নীল শাড়ি পরে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কান্তা। অতঃপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দেয় সংলাপ। সঙ্গে বিড়িতে ফুঁক। এ দৃশ্যটুকু দেখেই দর্শকের উচ্ছ্বাসের অন্ত নেই।

কেউ বলছেন, ‘ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ, বুকে ট্যাটু—বিদ্যা বালান যেন সিনেমার মানদণ্ডটাই আরও উঁচুতে নিয়ে গেলেন।’ আবার কারো মতে, ‘বিদ্যা বালানের উপস্থিতি সিনেমাটিকে আরও ভালো করে তুলবে। এখন তো অবশ্যই সিনেমাটি দেখতে হবে!’

Shamol Bangla Ads

আরেক দর্শকের মন্তব্য, “প্রতিভার সোনার খনি বিদ্যা বালানকে দেখা যাবে থালাইভা রজনীকান্তের ‘জেলার ২’-এর কান্থা চরিত্রে। দুর্দান্ত পারফরম্যান্স আসছে।”

নেলসন দিলীপকুমার নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও থাকছেন রাম্য কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী, এস জে সুরিয়াসহ অনেকে। এছাড়া অতিথি চরিত্রে দেখা যেতে পারে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন, বিজয় সেথুপতি প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads