ads

বুধবার , ১১ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান মানেই পর্দায় নতুন কিছু। গত বছরের জুন মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছিল তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকদের প্রশংসায় ভেসেছিল ছবিটি। তবে বড় পর্দার এই সাফল্যের পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা।

Shamol Bangla Ads

শুরুতে সিনেমা হলের স্বার্থ রক্ষার কথা বলে ওটিটি মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন স্বয়ং আমির খান। তার সেই সিদ্ধান্তে ভক্তদের মনে কিছুটা অসন্তোষ তৈরি হলেও নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। যদিও গত আগস্টে ইউটিউবে ‘পে পার ভিউ’ মডেলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার পুরোপুরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘সিতারে জামিন পার’।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘সোনি লিভ’-এ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বড় পর্দায় প্রদর্শনের প্রায় আট মাস পর ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে এটি। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খান নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে এই সুখবর নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ওটিটি স্বত্ত্বের জন্য এর আগে অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছিল আমিরকে।

তবে প্রেক্ষাগৃহ চাঙ্গা করার লক্ষ্যে এবং হলের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তখন সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই সুপারস্টার। ভক্তদের চাওয়া আর সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে এবার নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ওটিটি মুক্তির ঘোষণা দিলেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!