এনটিআরকে দেখতে রণক্ষেত্র হাসপাতাল, পুলিশের লাঠিচার্জ

খবর টি পড়েছেন : ৫২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটতে উপস্থিত হন দক্ষিণ ভারতের সুপারস্টার জুনিয়র এনটিআর। কিন্তু সেখানে উপচে পড়া ভক্তদের ভিড়ে তৈরি হয় নাজেহাল পরিস্থিতির। ফলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়, চলে লাঠিচার্জ।

Shamol Bangla Ads

ভারতীয় গণমাধ্যমের খবর, গত রোববার সেই হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা মানুষের চাপে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে এনটিআরকে দেখতে হাজার হাজার ভক্ত হুড়োহুড়ি শুরু করলে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) ভেঙে পড়ে। জনস্রোতের চাপে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে; একজন ভক্ত চলন্ত সিঁড়ির ওপর পড়ে গিয়ে আহত হন।

Shamol Bangla Ads

এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে হিমশিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি বিতর্ক তৈরি করেছে ব্যাপক। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতালের ভেতর এত মানুষের প্রবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো।

জুনিয়র এনটিআরকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ওয়ার টু’-তে দেখা গেছে। এই সিনেমার মাধ্যমেই তার বলিউডে অভিষেক হয়। বর্তমানে তিনি ‘ড্রাগন’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না: অপু বিশ্বাস পরবর্তী সংবাদ প্রকাশ পেল ‘একসাথে আলাদা’র ট্রেলার, মুক্তি ১৯ মার্চ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads