ads

রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না: অপু বিশ্বাস

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে উপস্থিত হন এই চিত্রনায়িকা। সামাজিক যেগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রঙ নয় থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

অপু বিশ্বাস জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

নিজের বিয়ের পোশাক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, লেহেঙ্গা পরেছিলাম। রঙ ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দে এই পোশাক কিনা- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

Shamol Bangla Ads

আলাপকালে নিজের ব্যক্তিগত পার্লার ব্যবসা প্রসঙ্গেও কথা বলেন অপু। এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন এই চিত্রনায়িকা। ইন্ডাস্ট্রির তিক্ততা সম্পর্কে অপু বলেন, ২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়ে কাজ হয়, কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।

Need Ads
error: কপি হবে না!