ads

রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গায়িকা হিসেবে আত্মপ্রকাশ: ইত্যাদিতে থাকছে বুবলীর গান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

ঈদ ঐতিহ্যে পরিণত হয়েছে ইত্যাদি। প্রতিটি আয়োজনেই থাকে দুর্দান্ত ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর হানিফ সংকেতের সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা আর ছন্দময় উপস্থাপনায় ইত্যাদি হয়ে উঠে মোহনীয়।

Shamol Bangla Ads

এবারের ঈদের ভিন্ন কিছু নিয়ে আসছে ইত্যাদি। আর সেটি হচ্ছে চলচ্চিত্র তারকা শবনম বুবলীর সংগীতশিল্পী হিসেবে আবির্ভাব। আর তার সঙ্গে থাকবেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সাম্প্রতিক সময়ে সংগীত শিল্পী নন, এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

Shamol Bangla Ads

ইতোপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরো অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরো একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

Need Ads
error: কপি হবে না!