ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে কোন গ্রুপে কারা

খবর টি পড়েছেন : ৫১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নানা নাটকীয়তার পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ৭ টি দল। শেষ টিকিটের জন্য লড়াইয়ে আছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ইতোমধ্যে বাকি ৭ দলের কারা কোন গ্রুপে থেকে সুপার এইটে খেলবে, তা নিশ্চিত হয়ে গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘এ’ গ্রুপ থেকে কেবল ভারত ৩ ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উঠেছে পরের পর্বে। গতকাল ক্যান্ডিতে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ানরা। তাতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে বাদ পড়েছে। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এখন একটি জায়গা ফাঁকা। নামিবিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামবে পাকিস্তান। তারা জিতলে উঠবে সুপার এইটে, হারলে বিদায় নিতে হবে এবং যুক্তরাষ্ট্র উঠে যাবে। তবে গাণিতিকভাবে নেদারল্যান্ডসেরও সুযোগ আছে। রান রেটে আমেরিকাকে পেছনে ফেলতে ডাচদের শুধু ভারতের বিপক্ষে জিতলেই হবে না, সেটা হতে হবে বড় ব্যবধানে। তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যে যে দলই উঠুক না কেন, তারা সুপার এইটের ২ নম্বর গ্রুপে খেলবে। আইসিসি আগেই সুপার এইটের গ্রুপিংয়ের জন্য আট দলকে বাছাই দল ঘোষণা করেছিল। প্রথম পর্বে গ্রুপে যে অবস্থানে থাকুক না কেন, তাদের মধ্যে কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত ছিল আগেই। আর বাছাই দলগুলো বাদ পড়লে তাদের জায়গা নেবে তাদের গ্রুপ থেকে সুপার এইটে ওঠা অবাছাই দল।

Shamol Bangla Ads

আর তাই আগের নির্ধারিত অস্ট্রেলিয়ার (বি১) জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। আর বাছাই দল পাকিস্তান বাদ পড়ে গেলে এ২ হবে যুক্তরাষ্ট্র।
আগে থেকে নির্ধারিত ছিল কোয়ালিফাইয়ের ভিত্তিতে ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি১), দক্ষিণ আফ্রিকা (ডি১) এক নম্বর গ্রুপে খেলবে। ২ নম্বর গ্রুপে থাকবে পাকিস্তান (এ২), শ্রীলঙ্কা (বি২), ইংল্যান্ড (সি২) ও নিউজিল্যান্ড (ডি২)। মানে গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়ার চেয়ে সেরা দুইয়ে থাকাই আসল।

সুপার এইটে ২ গ্রুপের দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ ২টি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে এক নম্বর গ্রুপের শীর্ষ দল দুই নম্বর গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে, একইভাবে ২ নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে এক নম্বর গ্রুপের রানার্সআপকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে পরবর্তী সংবাদ ইংলিশ ফুটবলে রমজানে থাকছে ইফতারের বিরতি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads