ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংলিশ ফুটবলে রমজানে থাকছে ইফতারের বিরতি

খবর টি পড়েছেন : ৪৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতা ‘প্রিমিয়ার লিগ’ ও ‘ইংলিশ ফুটবল লিগে’ আগের মতোই ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত বিরতির সুযোগ পাবেন খেলোয়াড়রা। এই বিরতিতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা ইফতার করতে পারবেন।

Shamol Bangla Ads

আসছে রমজান মাসজুড়ে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এসময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়।

ফলে শনিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের কিক-অফ ও রোববার বিকেল ৪টা ৩০ মিনিটের ম্যাচগুলোতেই মূলত বিরতির প্রয়োজন হতে পারে।
আগের বছরগুলোর মতো এবারও ক্লাব অধিনায়ক ও ম্যাচ অফিসিয়ালরা খেলার মধ্যে স্বাভাবিক কোনো বিরতি—যেমন গোলকিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের সময় খুঁজে নিয়ে ইফতারের সুযোগ করে দেবেন। ম্যাচের মাঝখানে খেলা থামিয়ে দেওয়া হবে না। এই বিরতি কোনোভাবেই দলীয় ড্রিঙ্কস ব্রেক বা কৌশলগত টাইম-আউট হিসেবে ব্যবহার করা যাবে না।

Shamol Bangla Ads

ম্যাচ শুরুর আগে ২ দল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে নেবেন, বিরতির প্রয়োজন আছে কি না এবং আনুমানিক কখন খেলা থামানো হবে।

২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হয়। সে বছর এপ্রিল মাসে লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথম এই বিরতি দেখা যায়।

ইসলামের ৫টি স্তম্ভের একটি হলো রমজান মাসে রোজা রাখা। এই সময়ে দিনের আলো থাকা অবস্থায় রোজা রেখে মুসলমানরা নিজেদের ধর্মীয় আনুগত্য প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে কোন গ্রুপে কারা পরবর্তী সংবাদ বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads