ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির একক নৈপুণ্যে বার্সেলোনার বিপক্ষে ড্র করলো মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

লিওনেল মেসির চেনা ছন্দের একক গোল ও একটি অ্যাসিস্টে ইকুয়েডরের কুইটোতে প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এস্তাদিও বানকো পিচিনচায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামে দুই দল।

Shamol Bangla Ads

ইন্টার মায়ামিকে ৩১ মিনিটে এগিয়ে দেন মেসি। নিজের অর্ধ থেকে বল নিয়ে প্রতিপক্ষ বক্সের সামনে পৌঁছে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান আর্জেন্টাইন মহাতারকা। এটি ২০২৬ সালে মেসির প্রথম গোল। এরপর জোয়াও রোহাসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা এসসি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি। মাঝমাঠ থেকে নিখুঁত এক ক্রস-ফিল্ড পাস বাড়িয়ে দেন মেসি, বল পেয়ে বক্সের কিনারা থেকে শট নেন মায়ামির নতুন ফরোয়ার্ড জার্মান বার্তেরামে।

ডিফ্লেকশনে বল জড়িয়ে যায় জালে। গত মাসের শেষ দিকে মেক্সিকান ক্লাব মনতেরে থেকে ১৫ মিলিয়ন ডলারে ইন্টার মায়ামিতে যোগ দেন বার্তেরামে। এটি ছিল মায়ামির জার্সিতে তার অভিষেক ম্যাচ, আর সেটিকে স্মরণীয় করে রাখলেন গোল দিয়ে। এরপর মেসি বদলি হলে মাঠে আসেন লুইস সুয়ারেজ। তখন মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়বে মায়ামি। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় বদলে যায় চিত্র। ৮৭ মিনিটে বাজে ফাউলের জন্য লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। সে সুবিধা কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই কাছ থেকে গোল করে বার্সেলোনা এসসিকে সমতায় ফেরান তোমাস মার্তিনেস।

Shamol Bangla Ads

নতুন মৌসুমের আগে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি। ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৬ এমএলএস অভিযান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!