ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জরুরি সভায় যোগ দিতে পাকিস্তান গেলেন বিসিবি সভাপতি

খবর টি পড়েছেন : ৪৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাকিস্তান ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

Shamol Bangla Ads

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠেয় এই জরুরি বৈঠকে পাকিস্তান ছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে, অংশ নেবে। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পরই এই সংকট তৈরি হয়।

জিও সুপার আরো জানিয়েছে, আইসিসির বৈঠকের পাশাপাশি আমিনুল ইসলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে তিনি সন্ধ্যায় বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, আইসিসি পর্দার আড়ালে পাকিস্তানকে তাদের অবস্থান পুনর্বিবেচনায় রাজি করাতে বিকল্প কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খেলাধুলা থেকে রাজনীতি দূরে রাখার আহ্বান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে ফেডারেল সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি, ভারতের বিপক্ষে আমরা খেলব না। খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ : হারতে বসা ম্যাচে পাকিস্তানকে জেতালেন… পরবর্তী সংবাদ মেসির একক নৈপুণ্যে বার্সেলোনার বিপক্ষে ড্র করলো মায়ামি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads