ads

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, জেলা লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুন্নবী প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, শুধুমাত্র ডিভাইস নির্ভর না থেকে কাগজের বইয়ের প্রতি মনোযোগ বাড়াতে উপস্থিত শিক্ষার্থীদের আহবান করা হয়। সময় বলা হয়, বই পাঠ এর বিকল্প নেই, পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অন্যান্য বই পড়ে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত দেশ করা সম্ভব। তাই সবাইকে লাইব্রেরী মুখী হতে হবে এবং কাগজের বই পড়তে হবে। তাহলে আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে পারবো। আমরা শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী ও কর্মকর্তা হওয়ার পিছু ছুটছি ছেলেমেয়েদের নিয়ে। কিন্তু ভালো মানুষ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য লাইব্রেরি চর্চায় সুযোগ না দিয়ে আমরা অভিভাবকরা শিশু-কিশোরদের কেবলমাত্র পাঠ্য বই ও গাইড বই এর মধ্যেই সীমাবদ্ধ করে রাখছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়াবহ।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, বই পাঠ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং ২০২৫ সালের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!