ads

বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনে সংসদ সদস্য নির্বাচন ও গণভোট বাতিল

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিল করা হয়েছে। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

Shamol Bangla Ads

ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১৪৫, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৭ (১) অনুসারে ১৪৫ শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল (ঞবৎসরহধঃব) করা হলো।’
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক স্বাক্ষরিত আরেক গণবিজ্ঞপ্তিতে ঝিনাইগাতী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার কথা জানান। একইসাথে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তবে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না।

Shamol Bangla Ads

নির্বাচন বাতিল প্রসঙ্গে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোন কিছু বলার মতো অবস্থায় আমরা নেই।
বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল নুরুজ্জামান বাদলের জানাজায় অংশ নিয়ে বলেন, তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমরা দীর্ঘদিন নিভৃতে অনেক সময় কাটিয়েছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তবে নির্বাচনের বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলেননি।

এ ব্যাপারে শেরপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, ভোটগ্রহণের আগে কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে হয়। সেই আইনানুযায়ী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচন ও গণভোট স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ইসির তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জেলার বাকি দুটি আসনে যথানিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতাসহ ডায়াবেটিসে ভুগছিলেন।

Need Ads
error: কপি হবে না!