ads

সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি নিয়ে যা বললেন টোফেল

খবর টি পড়েছেন : ৪০৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিং উন্নতির জন্য আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলকে গেল বছর নিয়োগ দিয়েছিল বিসিবি। গেল দুইদিন বিসিবিতে ম্যাচ রেফারিদের নিয়ে কর্মশালা করান তিনি। ২৬ জানুয়ারি সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করাই তার লক্ষ্য।

Shamol Bangla Ads

টোফেল বলেন, ‘বিগত তিন সপ্তাহ বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ পরিচালনার ক্ষেত্রে বিনিয়োগের আরও একটি বড় ধাপ ছিল। বিপিএলে সাতটি দল অংশ নিয়েছে এবং আম্পায়ার, রেফারি ও কোচরা একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে।’

পরে বিপিএল শেষে বিসিবিতে ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত দুই দিনের কর্মশালা নিয়ে টোফেল বলেন, ‘এই কর্মশালার মূল লক্ষ্য ছিল আম্পায়ার মূল্যায়ন পদ্ধতি উন্নত করা। একজন আম্পায়ারের পারফরম্যান্স কিভাবে বিশ্লেষণ করা হবে এবং কিভাবে গঠনমূলক ফিডব্যাক দেওয়া যায়— এসব বিষয়েই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে।’

Shamol Bangla Ads

কর্মশালায় মাঠ পর্যায়ের কাজ ম্যাচ ও খেলোয়াড় ব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিসংখ্যান সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিসিবি আম্পায়ারদের র‍্যাঙ্কিং করে যোগ্যদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায়। খেলোয়াড়দের মতোই ম্যাচ অফিসিয়ালদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে বাংলাদেশ থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরি করা সম্ভব। আগামী মৌসুমকে আরও ভালো করতে এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান পরবর্তী সংবাদ ছাদখোলা বাসে শহর ঘুরল রাজশাহী ওয়ারিয়র্স

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads