ads

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পিছিয়ে পড়ে সিলেট টাইটান্স। ওপেনার জাকির হাসান ও তিনে নামা আরিফুল ইসলাম দ্রুত ফিরলে চাপে পড়ে দল। সেই চাপ সামলে পারভেজ ইমন ও স্যাম বিলিংস দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে তাদের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। তাতে ১২ রানের জয়ে ফাইনালের টিকিট কেটেছে রাজশাহী ওয়ারিয়র্স।

Shamol Bangla Ads

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট।

ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ রানে ২ উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ইমন ও বিলিংস। ইমন ৪৮ রান করেছেন। আর বিলিংসের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এই দুজনের বিদায়ের পর চাপে পড়ে সিলেট।

Shamol Bangla Ads

চাপের সময় উইকেটে এসে দারুণ শুরু করেন আফিফ। তবে ১২ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। শেষদিকে মিরাজ, ওকসরা চেষ্টা করেছেন। তবে সমীকরণ মেলাতে পারেননি।

এর আগে রাজশাহীর হয়ে আক্রমণাত্মক শুরু করেন তামিম ও ফারহান। ২৬ রান করে ফারহান ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিম করেছেন ১৫ বলে ৩২ রান। ২ ওপেনারের বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এসএম মেহেরব। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন উইলিয়ামসন ও নিশাম।

দুজনে মিলে ৭৭ রানের জুটিতে রাজশাহীকে ম্যাচে ফেরান। উইলিয়ামসন করেছেন ৩৮ বলে অপরাজিত ৪৫ রান। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৪৪ রান।

Need Ads
error: কপি হবে না!