ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮ জানুয়ারি রবিবার কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Shamol Bangla Ads

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস করেন ১৭ রান করে।

দলের পক্ষে শারমিন আক্তার ৩৯ বলে ৬৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৯ বলে করেন ৩২ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধাবান নেন ৩টি উইকেট।

Shamol Bangla Ads

১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো ছিল। দলটির দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের জুটি গড়েন। ২৩ রান করা দিশাকে আউট করেন রাবেয়া খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র।

১ উইকেট ৫৭ রান থেকে ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্কোরবোর্ড। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও ম্যাচটা জমে ওঠেনি। স্পিনার নাহিদা আক্তার নেন ৪ উইকেট, এর মধ্যে ৩টিই ১৮তম ওভারে।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্সে। সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে ওঠা তিন দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। সুপার সিক্স পর্বের শীর্ষ চারটি দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে।

Need Ads
error: কপি হবে না!