ads

রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একাধিক চমক রেখে প্রথম বিশ্বকাপের দল ঘোষণা করল ইতালি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ

ইতিহাস গড়তে যাচ্ছে ইতালি ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামছে ইউরোপের এই দলটি। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিয়ান ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপে ইতালির অভিষেক ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৯ ফেব্রুয়ারি, কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে আজ্জুরিরা।

Shamol Bangla Ads

আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেন। স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক অলরাউন্ডার জেজে স্মাটস।

প্রোটিয়াদের হয়ে ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন এমিলিও গে।
২০২৫ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই মূল পর্বে জায়গা করে নেয় ইতালি। স্কটল্যান্ড ও গার্নসির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা দ্বিতীয় স্থান অর্জন করে এবং নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করে। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে ১২ রানের ঐতিহাসিক জয় ইতালির বিশ্বকাপ স্বপ্ন বাস্তবে রূপ দেয়।

Shamol Bangla Ads

দলের কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জন ডেভিসন। তাকে সহায়তা করবেন সহকারী কোচ কেভিন ও’ব্রায়েন ও ডগলাস ব্রাউন। দলের ম্যানেজার হিসেবে থাকছেন পিটার ডি ভেনুটো।

গ্রুপ ‘সি’-তে ইতালির সঙ্গে রয়েছে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, পাশাপাশি বাংলাদেশ ও নেপাল। শক্তিশালী এই গ্রুপে ইতালির প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ, তবে অভিষেক বিশ্বকাপে নিজেদের সামর্থ্য প্রমাণে মুখিয়ে রয়েছে ইউরোপীয় দলটি।

ইতালির স্কোয়াড :
ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিদে, জাইন আলী, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, যশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা।

Need Ads
error: কপি হবে না!