ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শত বাধা পেরিয়ে সরকারি মেডিকেলে চান্স পেলেন শেরপুরের তাসনিম তাপস্বী

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২০, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

আর্থিক অনটনসহ শত বাধা পেরিয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী টিএম তাসনিম তাপস্বী। সে উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর সাইনবোর্ড এলাকার মোশরাফুল ইসলাম ও মৌতিয়া খানম আফরোজার কন্যা। সে সদ্য প্রকাশিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় স্থান পেয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, তাপস্বীর পিতা একজন এনজিওকর্মী ছিলেন। এলাকায় স্বজনদের সাথে জমিজমাসহ নানা বিরোধ আর মামলা-মোকদ্দমার কারণে চাকরি ছেড়ে শেরপুর শহরে বাসা নিয়ে বসবাস করে আসছিলেন। তাপস্বী তার বাবার চাকরির সুবাদে ২০১৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পঞ্চম শ্রেণি পাস করে।

এরপর শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০২৫ সালে শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে শুরু করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়কালসহ কলেজে পড়াকালীন সময়েও তাপস্বী মোবাইল ও ফেসবুক ব্যবহার করেনি।

Shamol Bangla Ads

তাপস্বী জানায়, বাবা-মায়ের ত্যাগ অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা এবং তার অদম্য মেধা ও কঠোর অধ্যাবসায়ই তার এ গৌরব অর্জনের মূল চাবিকাঠি। তবে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক টানাপোড়েনের কারণে দুঃশ্চিন্তায় রয়েছে সে। সে সামনের বাধা অতিক্রম করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকলের দোয়া কামনা করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!