কবিসংঘ বাংলাদেশ-এর মাসিক সাহিত্যালাপ ও সংগঠনের ভাঁজপত্র অরিত্র’র দ্বিতীয় (হেমন্ত) সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ ডটকম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি আলোচনা ও কবিতা পাঠে প্রাণবন্ত হয়ে উঠেছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি মাসিক সাহিত্যালাপ ও অরিত্র’র নিয়মিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে তিনি অরিত্র’র শীত সংখ্যার জন্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে সংগঠনের সবাইকে কবিতা ও ছড়া পাঠানোর আহবান জানান।


কবি, গীতিকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, কবি হাদিউল ইসলাম, কবি ও গবেষক জ্যোতি পোদ্দার, কবি ও ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি আইরীন আহমেদ লিজা, কবি হাফিজুর রহমান লাভলু, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি জামাল শেখ, কবি মাছুদুল আলম সরকার, কবি হামিদা ইয়াসমিন, কবি শাহীন খান, কবি মইনুল হোসেন প্লাবন প্রমুখ। বক্তারা অরিত্র’র প্রকাশনাকে স্বাগত জানিয়ে তাতে নবীন লেখকদের অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, অরিত্র’র এ সংখ্যায় ১৫টি কবিতা ও ১০টি ছড়া স্থান পেয়েছে। হেমন্তকে নিয়ে করা হয়েছে সম্পাদকীয়। কবি আরিফ হাসান প্রধান সম্পাদক ও কবি মোস্তাফিজুল হক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।




