ads

শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর গারো পাহাড়ে খাদ্য সহায়তা পেল ৫০০ পরিবার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৯, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। ২৯ নভেম্বর শনিবার সকালে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১ কেজি রসুন, ২ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা ও নিত্যপ্রয়োজনীয় মসলা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের এ কার্যক্রম প্রমাণ করে, আন্তরিক ইচ্ছা থাকলে সমাজ পরিবর্তনে অনেক কিছু করা সম্ভব। আজকের এই উদ্যোগ এ উপজেলার অনেক পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে।’

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল কায়েস, পাবলিক রিলেশন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম পরাগ, ঝিনাইগাতী উপজেলার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
আয়োজক সংগঠনের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, ‘আমরা সাময়িক সাহায্যের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়ন সব ক্ষেত্রেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রিকশা বিতরণ, শীতবস্ত্র প্রদান, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বান্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!