ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আয়ারল্যান্ড

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সিরিজ শুরুর আগে ১০ নভেম্বর সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছে একবারই। সেবার জিতলেও এবার আরও শাণিত, আরও পরিপক্ক আয়ারল্যান্ড নিতে পারে টাইগারদের কঠিন পরীক্ষা।

Shamol Bangla Ads

আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেন, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে। কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলছে। আমরা খেলি আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এই কোয়ালিটির দলের বিপক্ষে খেলা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখনো টেস্ট জিতিনি এমন দলের বিপক্ষে। এবার জিতে ইতিহাস গড়তে চাই। আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই। এক্সাইটিং। আমরা এক টেস্টের বেশি খেলি না, এবার খেলছি। এর আগে একবার খেলেছি শ্রীলঙ্কায়। ছেলেদের এই খেলার জন্য প্যাশনের কমতি নেই। কালও সবাই স্কিল দেখাতে মুখিয়ে আছে।

৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, আমরা আগেও এখানে খেলেছি, এই মাঠেও খেলেছি। বাংলাদেশের বিপক্ষে সাদা বলে অনেক ম্যাচ খেলা হয়েছে। আমাদেরকে আমাদের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে হবে। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে এসেছি। আত্মবিশ্বাস আছে আমাদের। ব্যাটিং হতে হবে সুশৃঙ্খল। সর্বশেষ এখানে খেলেছি ২০২৩ সালে।

Shamol Bangla Ads

আইরিশ অধিনায়ক আরও বলেন, উইকেট নিয়ে এত ভাবছি না। মনে হচ্ছে একটু ঘাস থাকবে। ঘরের বাইরে খেললে উইকেট বা কন্ডিশন নিয়ে কন্ট্রোল থাকে না। দ্রুত মানিয়ে নিয়ে খেলতে হবে। ব্যাট বা বল যাই করি আগে, আমাদের মানিয়ে নেওয়াই লক্ষ্য। অতীতে আমরা ৩ সিমার ২ স্পিনার নিয়ে খেলেছি। কাল সকালে দেখে সিদ্ধান্ত নিব। মিরপুর হলে আগেই ধারণা নেওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেট কেমন আচরণ করেছে তা দেখেছি। তবে কাল মনে হয় ৩ পেস ২ স্পিনার নিয়ে সাজানোই আদর্শ ব্যাপার হবে। তিনি আরও বলেন, আমাদের অনেকেই এখানে খেলেছে। আমি ২০১৭ সালেও খেলেছি। এখানে খেলার অভিজ্ঞতা আমাদের আছে।

Need Ads
error: কপি হবে না!