ads

বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১২, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বুধবার দুপুরে শেরপুর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মো: জিন্নত আলী, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি ও শেরপুর জেলার সাবেক খেলোয়াড় মো. আব্দুল মান্নান।

দাবা প্রতিযোগিতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন বালক ও ১৪ বালিকা অংশগ্রহণ করেন। বালকদের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর ভিক্টোরিয়া একাডেমীর স্বপ্নীল বনিক এবং রানার্সআপ হয় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ফারদিন রাইয়ান অনন্য। বালিকাদের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জোবায়দা এবং রানার্স-আপ হয় মডেল গালর্স ইনস্টিটিউ এর সানজিদা আক্তার।

Shamol Bangla Ads

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ বালক ও বালিকাদের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!