ads

রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৪৬৭
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

উইকেটে সেট হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। টেনেটুনে ২০৭ রান তুলে দুই বল থাকতে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে ধসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দলকে ৭৪ রানের বড় জয় এনে দিয়েছেন।

Shamol Bangla Ads

ক্যারিবীয়দের ধসিয়ে দিতে লেগ স্পিনার রিশাদ ৯ ওভারে ৩৫ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন। দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এবং রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ করে রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। চতুর্থ সেরা মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

শনিবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায়। চাপে পড়া দলকে ৭১ রানের জুটিতে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।

Shamol Bangla Ads

অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে ৩টি চারের শটে ৪৬ রান করেন। নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে ২শ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম ২টি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।

জবাবে নেমে ৫১ রানের ওপেনিং জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারে প্রথম আক্রমণে এসে ব্রেক থ্রু দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যারিবীয়দের ৯২ রানে ৫ উইকেট নিয়েও ইনিংসের কোমর ভেঙে দেন তিনি। একে একে সাজঘরে ফেরান টপ অর্ডারের আলিস আথানজে (২৭), কেসি কার্টি (৯) ও ব্রেন্ডন কিংকে। ওপেনার কিং ৬০ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৪ রান করেন। এরপর রিশাদ শেরফান রাদারফোর্ড (০) এবং রোস্টন চেজকে (৬) তুলে নেন।

পরে গুড়াকেশ মোতিকে (৩) সাজঘরে পাঠান মেহেদী মিরাজ। অধিনায়ক শেই হোপ ৩২ বলে ১৫ রান করে স্পিনার তানভীর ইসলামের বলে ফিরে যান। মুস্তাফিজ তুলে নেন রোমারিও শেইফার্ড (১) ও জাস্টিন গ্রেভসকে (১২)। শেষ ব্যাটার জাইডেন সিলসকে আউট করেন রিশাদ। ম্যাচ সেরা হয়েছেন তিনি।

এর আগে ২৯৮ বলের ইনিংসে ১৮৩টি ডট দেওয়া বাংলাদেশের ৩ উইকেট তুলে নেন সিলস। তিনি ৭ ওভারে ৪৮ রান দেন। পার্ট টাইম স্পিনার জাস্টিন গ্রেভস ৫ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার রোস্টন চেক ১০ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, পেছালো ব্রাজিল পরবর্তী সংবাদ লা লিগার শীর্ষে বার্সেলোনা, প্রিমিয়ার লিগে আর্সেনাল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads