ads

শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-আর্জেন্টিনার উন্নতি, পেছালো ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ড্রটা করেই ফেলেছিল। শেষ বাঁশির আগে গোল খেয়ে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে হংকংয়ে গিয়ে ড্র করেন হামজা-শমিতরা। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যার পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩তম অবস্থানে আছে।

Shamol Bangla Ads

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। জাপানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েও দ্বিতীয়ার্ধে ৩-২ গোলে হেরেছে। ৬ থেকে সাতে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল।

তবে অক্টোবরের ২ প্রীতি ম্যাচে জেতায় এক ধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা তিনে নেমে গিয়েছিল। আবার দুইয়ে ফিরেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইউরো জয়ী স্পেন। তিনে আছে রাশিয়া বিশ্বকাপ জেতা ও কাতার বিশ্বকাপের রানার্স আপ হওয়া ফ্রান্স। তারা এক ধাপ পিছিয়েছে।

Shamol Bangla Ads

ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে ৪ ও ৫ নম্বর অবস্থান ধরে রেখেছে। ২ ধাপ এগিয়ে জার্মানি সেরা দশে ঢুকেছে। ফিফার হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে আফ্রিকার দেশ নাইজারের। নয় ধাপ এগিয়ে ১০৮ এ আছে তারা। সবচেয়ে বেশি ৮ ধাপ পিছিয়েছে গ্রিস।

Need Ads
error: কপি হবে না!