ads

শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবিসংঘ’র মাসিক ভাঁজপত্র অরিত্র’র মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ৬৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কবিসংঘ বাংলাদেশের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত মাসিক সাহিত্যালাপ শেষে ওই ভাঁজপত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের সভাপতি ও কবিসংঘ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র গবেষক-কবি ও প্রাবন্ধিক আহমদ রফিকের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শরৎ ও শারদ নিয়ে আলোচনায় অংশ নেন কবি-ছড়াকার অধ্যক্ষ আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক ও লেখক-গবেষক ড. বিভূতিভুষণ মিত্র।

অন্যান্যের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ রবিউল আলম টুকু, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি শেখ জামাল, কবি কামরুজ্জামান বাদল, কবি মো. হানজালা প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সংগঠনের মাসিক ভাঁজপত্র অরিত্র’র প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন কবি আরিফ হাসান। সম্পাদকের দায়িত্বে রয়েছেন কবি-ছড়াকার মোস্তাফিজুল হক। প্রথম সংখ্যায় স্থান পেয়েছে সংগঠনের ১৫ জন কবি-ছড়াকারের কবিতা ও ছড়া। পরবর্তী সংখ্যার জন্য সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ ১৬ লাইনের মধ্যে দুটি করে কবিতা বা ছড়া আহবান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিভা ও মনন বিকাশে পাঠচক্র : আইয়ুব আকন্দ… পরবর্তী সংবাদ শেরপুরে ৫ উপজেলা ও এক পৌরসভায় জামায়াতের প্রার্থী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads