ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যতদিন দায়িত্বে আছি সারের দাম বাড়বে না : কৃষি উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, সার উৎপাদনে গ্যাসের দাম বাড়লেও এই অজুহাতে সারের দাম বাড়ানো হবে না। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

উপদেষ্টা জানান, সারের দাম নির্ধারণ, আমদানি, সংকট সমাধানসহ সার ব্যবস্থাপনায় সরকার জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে। এই কমিটির আওতায় একটি নীতিমালা করা হবে। ফলে সার নিয়ে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে পারবে না। তিনি বলেন, কিছু অসঙ্গতির কারণে সারের সংকট তৈরি হয়। এ পরিস্থিতি সমাধানে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, আরাকান থেকে মাদক আসে, আবার আমাদের দেশ থেকে সার বাইরে চলে যায়। এ জন্য সংকটের কথা বলা হয়। রাজনৈতিক পরিচয়ে যাতে সারের ডিলারশিপ না দেওয়া হয়। এ জন্যই নতুন সার নীতিমালা করা হচ্ছে। এতে সিন্ডিকেটের সুযোগ থাকবে না।

Shamol Bangla Ads

এ ছাড়া তিনি জানান, তিন ফসলি জমিতে যাতে অবকাঠামো নির্মাণ না হয়, সে জন্য সরকার কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করছে। এই আইন কার্যকর হলে দেশের কৃষিজমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!