ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধান ও আরপিওতে পিআর পদ্ধতি নেই, আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নেই। প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির কোনটিতে নির্বাচন হবে— এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।

তিনি আরও বলেন, আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে। এছাড়া, আরপিওতে যে পদ্ধতি আছে, তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে। সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিষয়টি নিয়ে একটি ফয়সালা বা মীমাংসায় আসেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি, হবে না। যদি উনারা পিআর চান, তাহলে উনারা বুঝবেন না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!