ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্যোতিদের সংবর্ধনা দিলেন ভারতীয় হাইকমিশনার

খবর টি পড়েছেন : ৪৬৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে বসতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। এই আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মিসেস মনু ভার্মা ঢাকায় ইন্ডিয়া হাউসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করেন।

Shamol Bangla Ads

স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু গভীর ও ঐতিহাসিক বন্ধনে গাঁথা—ভূগোল, ইতিহাস, ভাষা ও সংস্কৃতি ছাড়াও দুই দেশের মানুষকে এক করে রেখেছে ক্রিকেটপ্রেম। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং উচ্চমানের ক্রিকেট খেলে নিজেদের দেশকে গর্বিত করছে।

তিনি নারী ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়ন ও তরুণ শক্তির প্রতীক আখ্যায়িত করে আরও জানান, আমরা গর্বের সঙ্গে নারীদের পাশে আছি। আশা করি বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি কন্যাশিশুকে অনুপ্রাণিত করবে, স্বপ্ন ও আবেগকে অনুসরণ করে নিজেদের কাঙ্ক্ষিত ক্ষেত্রে সফল হতে। এসময় তিনি দলের জন্য শুভকামনা জানিয়ে আসন্ন বিশ্বকাপে সাফল্য ও নতুন উচ্চতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

মঙ্গলবারের এই সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি, যিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার পরবর্তী সংবাদ সুপার ফোরে পাকিস্তান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads