ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপার ফোরে পাকিস্তান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে বেশ নাটক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে প্রত্যাহার নয়তো ম্যাচ বয়কটের হুমকি দিলেও পাকিস্তান ক্রিকেট দলের কোনো দাবিই পূরণ হয়নি।

Shamol Bangla Ads

তবে বুধবার রাতে আমিরাতের বিপক্ষে ৪১ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেছে। যার অর্থ আরও একবার ভারতের মুখোমুখি হতে হবে তাদের।

ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলায়নি দুই দল। পাকিস্তানের দাবি, ম্যাচ রেফারি পাইক্রফট ভারতের পক্ষ নিয়ে হাত না মেলাতে বলেন দুই দলকে। যে কারণে পাইক্রফটকে প্রত্যাহার চেয়ে টিম হোটেলে এক ঘণ্টার বেশি অবস্থান করে। এতে ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।

Shamol Bangla Ads

দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের ব্যাটাররা স্বাভাবিক ব্যাটিং করতে পারছিলেন না। ওপেনিং জুটি ভাঙে তিন রানে। সংগ্রাম করেও থিতু হতে পারেননি শাহিবজাদা ফারহান। ফখর জামান ও সালমান আঘা ৬১ রানের জুটি গড়েন। সালমান ২৭ বলে ২০ রান করেন। ৩৬ বলে ৫০ রান ফখরের। ৮৬ রানে চার উইকেট হারালেও মোহাম্মদ হারিস ১৮ আর শাহীন শাহ আফ্রিদি ১৪ বলে হার না মানা ২৯ রানের ঝড়ো ইনিংস খেলায় ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

জবাব দিতে নেমে ভালো শুরু পেলেও ১০৫ রানে গুটিয়ে যায় আমিরাত। শাহীন শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ দুটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্স করা আফ্রিদি হন ম্যাচসেরা।

Need Ads
error: কপি হবে না!