ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডু অর ডাই ম্যাচে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। হংকংকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খায় লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গ্রুপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় এখন টাইগাররা। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাঁচা-মরার এই ম্যাচে জিততেই হবে লাল-সবুজকে।

Shamol Bangla Ads

হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, তার বদলে দলে আসেন শরিফুল ইসলাম। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে ফিরছেন তাসকিন। তাই একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন।

ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশনে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। তাওহিদ হৃদয় টানা ব্যর্থতায় আছেন সমালোচনায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। বিকল্প হিসেবে সাইফ হাসানকে ভাবা হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে হৃদয়ের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলী ভালো ফর্মে থাকায় তাদের জায়গা মোটামুটি নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদী হাসান। বোলিং বিভাগে লেগ স্পিনে ভরসা রিশাদ হোসেন।

Shamol Bangla Ads

আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ–আফগানিস্তান। শুধু জিতলেই হবে না, টিকে থাকতে হলে সমীকরণ মিলিয়ে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Need Ads
error: কপি হবে না!