ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ, ৭ পাখি অবমুক্ত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৫টি পাখি ধরার ফাঁদ জব্দ করা হয়েছে। একইসাথে ৫টি কানি বক ও ২ টি শালিক উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ওই জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, বন্যপ্রাণী ও দেশীয় পাখিসহ সকল ধরনের বন্যপ্রাণী ধরা, মারা, দখলে রাখা ও ক্রয়-বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নকলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে পাখি ধরার ফাঁদ জব্দ করা হয়েছে এবং ৭টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। একইসাথে উপস্থিত জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

অভিযানকালে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!