ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১১, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।

Shamol Bangla Ads

জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে এদিন ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। একই সঙ্গে একটি করে পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!