ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলদীপের স্পিন জাদুতে আরব আমিরাতকে ৯ উইকেটে হারালো ভারত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

কুলদীপের স্পিন জাদুতে আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বোলিং প্রান্তে এলেন, বল হাতে নিলেন এরপর পিচে ছাড়লেন—তাতেই ছত্রখান সংযুক্ত আরব আমিরাত। নিজের দ্বিতীয় ওভারে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের শুধু ব্যাটিং অর্ডারই ধসিয়ে দেননি কুলদীপ যাদব, এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের তালিকায় আরব আমিরাতকে ২ নম্বরে জায়গা পেতেও বাধ্য করেছেন তিনি। অথচ, কুলদীপের স্পিন-বিষে নীল হওয়ার আগে আমিরাতের ইনিংসটা খারাপ ছিল না। ৮ ওভার শেষে ৪৭ রান তুলেছিল।
কিন্তু নবমতম ওভারের প্রথম চতুর্থ ও ষষ্ঠ বলে তিন উইকেট নিয়ে স্বাগতিকদের ধ্বংসস্তূপে দাঁড় করালেন চায়নাম্যান স্পিনার। প্রতিপক্ষের ইনিংসের শেষটাও তিনিই করেছেন। দ্বিতীয় স্পেল করতে এসে ১৪তম ওভারের প্রথম বলেই হায়দার আলিকে আউট করেন। তাতে ৫৭ রানে অলআউট হয় আমিরাত।

Shamol Bangla Ads

এতে আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন করে বিব্রতকর রেকর্ড গড়ল আরব আমিরাত। এশিয়া কাপের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছে তারা। আগেরটিও তাদেরই ছিল। ২০১৬ এশিয়া কাপে মিরপুরে ভারতের বিপক্ষেই। সেদিন নির্ধারিত ওভার শেষে ৯ ‍উইকেটে ৮১ রান করেছিল তারা। আর সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি হংকংয়ের। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় ৩৮ রানে অলআউট হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!