ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের আলোচিত শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) কে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। ৬ সেপ্টেম্বর শনিবার ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বোর্ডবাজার লুনা গার্মেন্টসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চিকু মিয়া সদর উপজেলার গণইভরুয়াপাড়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনার পর থেকেই সৈয়দ আলী ওরফে চিকু মিয়া গ্রেফতার এড়াতে পলাতক ছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সদর উপজেলার গনইভরুয়াপাড়া গ্রামের দরিদ্র পরিবারের এক শিশু কন্যা (৭) কে গত একই গ্রামের প্রতিবেশী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া ফুসলিয়ে ও খাবারের প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে পাষণ্ড সৈয়দ আলী ওরফে চিকু মিয়া পালিয়ে যায়। ওই ঘটনায় ২৮ আগস্ট ভুক্তভোগী শিশুর বড়ভাই বাদী হয়ে চিকু মিয়াকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। চিকুর বিরুদ্ধে শিশু নির্যাতনের আরও অভিযোগ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৫ শতাধিক শিক্ষার্থীকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads