ads

শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৫ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৬০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, আজকের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ দেশ গড়তে নেতৃত্ব দেবে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও সৎ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গঠনে কাজ করছে।

শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরিফ মাহমুদ।

Shamol Bangla Ads

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করবে। আমরা এই স্বীকৃতিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার পরবর্তী সংবাদ স্বৈরতন্ত্র মাথা চাড়া রোধে পিআরের বিকল্প নেই :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads